দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পৃথক দুটি অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা জব্দ করেছে। একই সঙ্গে এক বহির্গমনকারী যাত্রীকে আটক করা হয়েছে।
সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৪ কেজি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
এছাড়া পৃথক আরেক যাত্রীর কাছ থেকে ইউরো, পাউন্ড ও থাই বাথসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ১ কোটি টাকার বেশি।
এদিকে বৃহস্পতিবার ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ব্যাংককগামী বহির্গমন যাত্রী আল আমিন মোল্লাকে শুল্ক গোয়েন্দারা আটক করেন।
আটক যাত্রীর বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া গ্রামে। তিনি আইএনসি চেকিং সম্পন্ন করে হোল্ডিং লাউঞ্জে অবস্থানকালে পূর্ব তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার হ্যান্ড লাগেজ স্ক্যানিং করে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ উদ্ধার করা হয়।
জব্দকৃত বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা ৮০ পয়সা।
বর্তমানে আটক যাত্রী কাস্টমসের তত্ত্বাবধানে রয়েছেন। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চোরাচালান ও অবৈধ মুদ্রা পাচার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এবি/