দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত যাত্রাবাড়ীর ধলপুরে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ উজ্জামান খান জানিয়েছেন, ধলপুর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩ রাউন্ড গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
এসময় পিচ্চি মাসুম ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি মাসুম তার সহযোগী রাসেল ও আলামিনের বাসা তল্লাশি করে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এবি/