দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের লাইন ৬-এর চারটি স্টেশনের অভ্যন্তরে আলোকিত ও অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেয়েছে এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোরেল হেডকোয়ার্টার্সে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
স্টেশনগুলো হলো- এমআরটি লাইন ৬-এর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশন।
চুক্তি অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড -এর পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ফারুক আহমেদ উপস্থিত ছিলেন কোম্পানি সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উভয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন এন এন কমিউনিকেশনসের চিফ অপারেটিং অফিসার ইকবাল হোসেন, জালালাবাদ গ্রুপের ডিরেক্টর ও প্রধান নির্বাহী নাবিল আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘোষিত চুক্তি অনুযায়ী মেট্রো রেলের উল্লেখিত চারটি ব্যস্ত স্টেশনে বিজ্ঞাপন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে, যা রাজধানীর যাত্রী ও দর্শনার্থীদের সামনে প্রচার ও ব্যবসায়িক সম্ভাবনা আরও সম্প্রসারণ করবে।
চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠান তাদের শক্তিশালী কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে মেট্রো রেলস্টেশন বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
এবি/