দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ‘নীরব জোন’ (Silent Zone) কঠোরভাবে বাস্তবায়নে মোবাইল কোর্ট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্র্যাফিক উত্তরা বিভাগের সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে মোট ৯৪টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ প্রয়োগ করে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), সিটি কর্পোরেশন এবং ডিএমপির বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।
অভিযানকালে মোট পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব মোবাইল কোর্টে ৫৮টি মামলা দায়ের করা হয় এবং জরিমানা হিসেবে ২০ হাজার ২০০ টাকা আদায় করা হয়।
অপরদিকে, ডিএমপির ট্র্যাফিক-উত্তরা বিভাগ পৃথকভাবে অভিযান পরিচালনা করে ৩৬টি মামলা দায়ের করে। এ সময় জরিমানা হিসেবে আদায় করা হয় ৯৫ হাজার টাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল হওয়ায় এখানে শব্দদূষণ নিয়ন্ত্রণে ‘নীরব জোন’ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই