দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ রোববার (৭ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, তা জেনে নিতে পারেন।
রাজউকের কর্মসূচি
সকাল ১০টায় গুলশানে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা।
শিল্প উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
সংস্কৃতি উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে কার্বন ট্রেডিং বিষয়ক কর্মশালায় অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
/অ