দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (২৯ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ‘অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বেলা ১১টায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বেলা ১১টায় খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটের সেমিনার হলে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেপথ্যে জনাব তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
দুপুর আড়াইটায় শাহাজাহানপুর মৈত্রী সংঘের সামনে থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে গণমিছিল।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
সকাল ৯টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে এনপিআই-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেনোভেটেড কার্ডিয়াক ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার কর্মসূচি
দুপুর আড়াইটায় বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
/অ