দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মাদরাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
পরিস্থিতি মোকাবিলায় আলিয়া মাদরাসা এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন, ইলিয়াস (২১), মহিউদ্দিন (১৮), মো. ওমর (২২) ও মাবিক (২১)।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত চারজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাদের কারও পায়ে, কারও মাথায় চোট লেগেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদ্রাসার ভেতরে একটি মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলছিল। সেই মাহফিলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাত ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
কে