দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম নিহত হয়েছেন। গুরুতর আহত নুসরাত আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম নুসরাতের শারীরিক অবস্থা খোঁজ নিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। তার সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকির হোসেন।
চিকিৎসাধীন নুসরাত আক্তারের মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে আঘাত রয়েছে। ডাঃ রফিকূল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।
একইদিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হলের ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেও ডাঃ রফিকূল ইসলাম তাকে দেখতে যান এবং তার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাঃ মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ নোমান আজিজি খান, অন্যান্য বিএনপি নেতা ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এমএস/