দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক।
তিনি জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হন।
শনিবার সন্ধ্যায় হাতিরঝিল মধুবাগ সেতুতে বিস্ফোরণে একটি মোটরসাইকেল পুড়ে যায়। পরে রাতে আগারগাঁওয়ে এডিবি ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
এমএস/