দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে আজ শনিবার দুপুরে আরমান আহমদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জুলাই যোদ্ধা সংসদ নামের একটি সংগঠনের সাবেক আহ্বায়ক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা সংবাদমাধ্যমকে বলেন, আজ বেলা দুইটার দিকে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকায় নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণখান থানা–পুলিশ সূত্রে জানা গেছে, আরমান আহমদকে তাঁর নিজ বাসার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। বাবা, মা ও স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি।
ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, আরমান আহমদ জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এমন তথ্যও পাওয়া যাচ্ছে।
কে