দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
আদেশে ডিএমপির লাইনওআর নিরস্ত্র পুলিশ পরিদর্শক শাহ মো. আওলাদ হোসেনকে হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
একই আদেশে হাতিরঝিল থানার ওসি মো. আবদুর রশিদকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।