দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান রাইন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের হেলপারকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কারওয়ান বাজার বাটা শোরুমের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাইন ট্রাকের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশ জানায়, কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করেন তারা।
নিহত রাইনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। পরিবারের সাথেই রাজধানীতে থাকতেন রাইন।
কে