দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
- বেলা ১১টা: বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত অভিষেক ও ছাত্রবৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
-বিকেল ৩টা ৩০ মিনিট: গ্রিন রোডে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
-বেলা ১১টা: কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
-বিকেল ৪টা ৩০ মিনিট: জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘শায়খুল হাদীস জাতীয় কনফারেন্সে’ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
/অ