দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।
আজ শনিবারে (১৩ সেপ্টেম্বর) থাকা গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা দেখে নিন-
শিক্ষা উপদেষ্টার কর্মসূচি
• বিকেল ৪টা: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বাংলাদেশ ২.০: কেমন হবে আমাদের পাঠ্যপুস্তক?’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বিএনপির কর্মসূচি
• সকাল ১০টা: চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকববেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
• সকাল ১০ টা ৩০ মিনিট: গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
• বেলা ১১টা: জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও আগামীর গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
/অ