দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।
আজ রোববারে (৩১ আগস্ট) থাকা গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা দেখে নিন-
রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন
• সকাল ১০ টা ৩০ মিনিট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম
• বেলা ১১টা: রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে উদ্বোধন করা হবে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এ ছাড়া একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
/অ