দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সচেতন না হলে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (১০ জুলাই) বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, জনসচেতনতা না থাকলে বা দায়বদ্ধতার বিষয়টি ঠিকঠাক না থাকলে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। এটি বিশেষজ্ঞরাও বলছে। আমরা মাঠ পর্যায়ে যে পরিস্থিতি দেখছি তাতে আমাদেরও অভিজ্ঞতা তেমনই।
তিনি বলেন, ডেঙ্গুর বিষয়ে আমরা সর্বাত্মক কার্যক্রম নিয়ে চলেছি। আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে আমরা তিন মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ চালু করব।
এসময় তাপস বেশি বেশি ডেঙ্গুর তথ্য দেওয়ার কথা আহ্বান জানান। তিনি বলেন, আমরা এখন সবচেয়ে বেশি তথ্যের দাবিদার। আমরা আশা নিয়ে বসে আছি, আপনারা আমাদের তথ্য দেবেন। তথ্য পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করবেন। আপনারা তথ্য না দিলে আমাদের পক্ষে নিধন করা সম্ভব নয়।
তাপস বলেন, যত তথ্য দেবেন আমরা তত অ্যাকটিভ হতে পারব। শহরের অজস্র জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এর বাইরে বাসার আঙিনা ও নিজের স্থাপনা নিজেকে পরিষ্কার রাখতে হবে।
মেয়র বলেন, আমরা গত ১০-২০ বছরের তথ্য যাচাই-বাছাই করে দেখেছি, শ্রাবণ ও ভাদ্র মাসে ডেঙ্গুর বিস্তার ঘটে বেশি। জলবায়ু, আবহাওয়া ও আমাদের ভৌগোলিক অবস্থান সবকিছু মিলিয়ে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত, এমনকি আশ্বিন মাস পর্যন্ত এর প্রকোপ দেখা গেছে।