দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গতকাল (বুধবার) যারা আমাদের ওপর হামলা করেছে তারা সবাই আ.লীগের কর্মী হওয়ায় কোনো তদন্ত হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হিরো আলম বলেন, যারা আমাদের ওপর আক্রমণ করেছিল তাদের নাম-ঠিকানাসহ বনানী থানা ও নির্বাচন কমিশনারের অফিসে জমা দিয়েছি। থানা থেকে তদন্তের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা করা হয়নি। কারণ যারা হামলা করেছে তারা ক্ষমতাশীল দল আওয়ামী লীগের কর্মী।
তিনি আরও বলেন, আজ ভাষানটেকে প্রচারণা করতে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এখানে কেউ কোনো বাধা দেয়নি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণার কাজ করেছে। এমনকি আমরা আজ পুলিশি নিরাপত্তা পেয়েছি।
উল্লেখ্য, গতকাল মহাখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন হিরো আলম।