দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) লিটন শেখ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় লিটনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিটন শেখের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কানাপট্টি এলাকায়। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) ধারায় মামলা হয়েছিল। মামলা নম্বর ১১২(৫)২৩।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগারে ওই বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিটনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।