দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্বাচলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নিরাপত্তা জোন গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ধারণা করছে যে নিকট ভবিষ্যতে পূর্বাচল নিউ টাউন প্রায় ২০ লাখ মানুষের একটি শহরে পরিণত হবে। এই বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি একটি সমন্বিত নিরাপত্তা জোন গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে; (১) একটি নতুন অপরাধ বিভাগ; (২) একটি গোয়েন্দা শাখা; (৩) একটি ট্রাফিক বিভাগ (৪) একটি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা বিভাগ; (৫) একটি পরিবহন বিভাগ; (৬) একটি পুলিশ লাইন; (৭) দুইটি অপরাধ জোন; (৮) চারটি ট্রাফিক জোন; (৯) চারটি থানা; (১০) পাঁচটি পুলিশ ফাঁড়ি; (১১) ৩০টি পুলিশ বক্স ।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বাচলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে ডেপুটি পুলিশ কমিশনার (পূর্বাচল বিভাগ) এর নেতৃত্বে একটি অপরাধ বিভাগ গঠন করা হবে, যার আওতায় চারটি থানা, পাঁচটি পুলিশ ফাঁড়ি এবং ৩০টি পুলিশ বক্স স্থাপন করা হবে। প্রতিটি থানায় ১৩০ জন সদস্য নিয়োজিত থাকবেন, যার মধ্যে ৩ জন ইন্সপেক্টর, ৪৩ জন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ৩৫ জন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) থাকবেন। প্রতিটি পুলিশ ফাঁড়িতে ২ জন এসআই ও ৪ জন এএসআইসহ মোট ২৯ জন সদস্য কাজ করবেন এবং প্রতিটি পুলিশ বক্সে ১ জন এসআই ও ২ জন এএসআইসহ মোট ৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও, ডেপুটি পুলিশ কমিশনার (ডিটেকটিভ – পূর্বাচল বিভাগ) এর নেতৃত্বে একটি গোয়েন্দা শাখা গঠিত হবে, যেখানে মোট ১৪১ জন সদস্য থাকবেন, যার মধ্যে রয়েছেন ১ জন ডেপুটি কমিশনার (ডিসি), ৫ জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), ২ জন সহকারী কমিশনার (এসি), ১০ জন ইন্সপেক্টর, ২৮ জন এসআই, ১ জন সার্জন, এবং 50 জন এএসআই ।
ঢাকায় অবস্থিত ডিএমপি–পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিট পূর্বাচলে জরুরি অবস্থায় তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েনের ক্ষেত্রে বিলম্বের কারণ হতে পারে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দ্রুত পুলিশ মোতায়েন নিশ্চিত করার লক্ষ্যে পূর্বাচলের জন্য একটি পৃথক পিওএম ইউনিট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ইউনিটে ডেপুটি কমিশনার (ডিসি) এর নেতৃত্বে মোট ২ হাজার ৮৩৬ জন সদস্য কাজ করবেন, যার মধ্যে থাকবেন ১ জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), ৫ জন সহকারী কমিশনার (এসি), ২৭ জন ইন্সপেক্টর, ২ জন এসআই, ৮০ জন সশস্ত্র এসআই, ৪ জন এএসআই এবং ২০৭ জন এএসআই। এছাড়াও, পূর্বাচলে একটি পৃথক পুলিশ লাইন্স স্থাপনের প্রস্তাব করা হবে, যা ১ জন ডিসির নেতৃত্বে পরিচালিত হবে। এই ইউনিটে থাকবেন ১ জন এডিসি, ১ জন এসি, ২০ জন ইন্সপেক্টর, ২ জন এসআই, ৮০ জন সশস্ত্র এসআই এবং ১২৪ জন এএসআই—সর্বমোট ২,৫১৯ জন পুলিশ সদস্য নিয়ে গঠিত হবে এই ইউনিট।’
পূর্বাচলে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র ট্রাফিক বিভাগ গঠন করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ নিরাপত্তা জোনের অধীনে থাকবে চারটি ট্রাফিক জোন। এই বিভাগটি একজন পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত হবে, যাকে সহায়তা করবেন ১ জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং ৫ জন সহকারী কমিশনার (এসি)। মোট ৯৩৩ জন পুলিশ সদস্য এই বিভাগে নিয়োজিত থাকবেন। জনবলের পাশাপাশি যানবাহন, আবাসন, ওয়্যারলেস যোগাযোগ যন্ত্র এবং অন্যান্য লজিস্টিক সহায়তা প্রয়োজন হবে।’
কে