দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীরা আল মামুন (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত আল মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে আল মামুনের বড় ভাই আল আমিন প্রথম আলোকে জানান, পশ্চিম রামপুরা বাগিচারটেক এলাকায় আল মামুনের বাসা। সেখানে তার বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সন্ধ্যায় বাসা থেকে তিনি বাগিচারটেক ৩ নম্বর গলির আনসার ক্যাম্প–সংলগ্ন জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে স্থানীয় মাদকসেবীরা তাকে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।
কে