দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্তার ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিক্ষার্থীরা।
এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাকি যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার। সোমবার (২৬ মে) রাতে রাজধানীর চাঁদনি চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাকবিতন্ডায় জড়ায় এক দোকানি। তাকে হেনস্তা করা হয়েছে এমন খবর চাউর হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের ওপর হামলা করে স্থানীয় ব্যবসায়ীরা। এতে আহত হন ১০-১২ জন শিক্ষার্থী। নিজেদের ওপর হামলার সময় পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এমন অভিযোগে রাত ১০টার দিকে নিউমার্কেট থানা ঘেরাও করেন উত্তেজিত ছাত্ররা। চিহ্নিত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এ ঘটনায় মামলা গ্রহণ সহ আইনানুগ ব্যবস্থা নেবার উদ্যোগের কথা জানায় পুলিশ। শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা হবে বলেও উল্লেখ করেন তারা।
কে