দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এমনিতেই ঢাকা শহরে যানবাহনের বাড়তি চাপ থাকে। এ মধ্যে তিন দফা দাবি আদায়ে গতকাল বুধবার থেকে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেও দুদিন ধরে অবস্থান কর্মসূচি চলছে।
চলমান এসব আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন সড়ক যানজটে স্থবির হয়ে পড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
গতকাল (বুধবার) দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার হলেও আজ বৃহস্পতিবার (১৫ মে) আবার অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। ফলে সকাল ৮টা থেকেই শুরু হয়েছে যানজট।
সরেজমিনে ও বিভিন্ন সড়কে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি, তেজগাঁও, মগবাজার, মালিবাগ, পল্টন, শাহবাগ, কাকরাইল মোড়, গুলিস্তান, মতিঝিলজুড়ে কোথাও তীব্র যানজট আবার কোথাও গাড়ির চাপ অনেক। অনেক স্থানের যাত্রীদের গণপরিবহন থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে যেতে দেখা যায়।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন খালিদ হোসেন। তিনি বলেন, রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। এভাবে চলতে থাকলে আমাদের মতো মানুষের ভোগান্তির শেষ হবে না।
ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার মানেই বাড়তি চাপ। এদিন এমনিতেই সড়কে তীব্র চাপ তৈরি হয়। তারমধ্যে আজও গুরুত্বপূর্ণ দুটি স্থানে সড়কে যান চলাচল বন্ধ। এ কারণে সড়কে সকাল থেকেই চাপ। সে চাপ অধিকাংশ স্থানে যানজট তৈরি করেছে। অফিসগামীযাত্রী, পরিবহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টায় বিভিন্ন পয়েন্টে ডাইভারশন করা হয়েছে। গুলিস্তান মতিঝিল গন্তব্য হলে নীলক্ষেত নিউমার্কেট সড়ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।
ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বাংলামোটর-হেয়ার রোড দিয়ে ডাইভারশন করা হয়েছে। কাকরাইলের সড়ক ক্লিয়ার করতে অনুরোধ করা হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা শুনছেন না বরং তাদের সংখ্যা বাড়ছে। যানজট ভোগান্তিতে পড়া নগরবাসীকে বিকল্প সড়ক ও ডাইভারশন মেনে চলাচল অনুরোধ করা হচ্ছে।
কে