দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় এ দু’টি ঘটনা ঘটে। নিহতদের আনুমানিক বয়স ৫০ ও ৬৫ বছর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে রেললাইন থেকে একজনের মরদেহ উদ্ধার করি।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন দিয়ে হাঁটার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
অপর ব্যক্তির বিষয়ে তিনি বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেললাইন ধরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
এসআই আরও জানান, আমরা দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এফএইচ/