দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদ উল ফিতরের দিন বন্ধ থাকার পর ফের ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় আবার মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৩১ মার্চ) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে। গত রোববার (৩০ মার্চ) ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন সকাল থেকে অন্য দিনগুলোর মতো যথানিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
কে