দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিডিআর বিদ্রোহ মামলার আসামিসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারা হলেন- সাবেক বিডিআর সদস্য সাতক্ষীরার আশাশুনি থানার দরগাইপির গ্রামের বাসিন্দা শেখ জোবায়ের হোসেন (৬৫) ও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রবের ছেলে সামসুল আলম (৪৪)।
কারাসূত্রে জানা যায়, জোবায়ের হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন তিনি। গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, অপরদিকে শামসুল আলমকে অসুস্থতার কারণে ৪ ফেব্রুয়ারি কারাগার থেকে ঢামেকে আনা হয়। ভর্তি করা হয় ২০২ নম্বর ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্য রাতে মারা যান তিনি। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম দুই কারাবন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কে