• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

ইসলামী আন্দোলনের গণমিছিল আটকে দিলো পুলিশ 

দেশ টিভি ডেস্ক
  ২১ জুন ২০২৩, ১৫:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশনকে ব্যর্থ ঘোষণা করে তা বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণমিছিল ব্যরিকেটে আটকে দিয়েছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২১ জুন) বেলা ১২টায় বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে থেকে শুরু হওয়া এ গণমিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যরিকেট দিয়ে তা আটকে দেয়।

সেখানেই তাৎক্ষনিক বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, আমাদের মেয়র প্রার্থীকে নিয়ে সিইসি যে মন্তব্য করেছেন তা কেউ বলেনি, কোনো সুস্থ মানুষ এমন মন্তব্য করতে পারে না। ফলে কোনো অসুস্থ মানুষ নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারে না। এরপরও যদি তাকে রাখা হয় তাহলে তার পদত্যাগের জন্য যা কিছু করতে হয় জনগণ তাই করবে।

তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই সরকারকে বলবো পদত্যাগ করে একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে।

গণমিছিল শুরুর আগে দলটির বিভিন্ন স্তরের নেতারা আসন্ন জাতীয় নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারসহ সরকারের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে দলটির একাধিক নেতা বলেন, ২০১৮ সালের নির্বাচনে আস্থা রাখার কথা বলে ভোটচুরি করেছেন। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটিরও পরিবর্তন চাই।

বক্তারা বলেন, সিইসির লজ্জা-শরম থাকলে পদত্যাগ করার কথা। তার কোনো লজ্জা নেই বলে পদত্যাগ করেননি। বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকনকে যে ভোট দেওয়া হয়েছে সব ভোট আমাদের। সরকার দিনের ভোট রাতে করে। ফলে এ সরকারের অধীনে কী ভোট হবে সবাই জানে।

এদিন বেলা ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদ থেকে পূর্বঘোষিত গণমিছিল বের হয়ে সেটি পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য কর্মসূচি বাস্তবায়ন করি। আমাদের কর্মসূচিতে প্রশাসন বাধা দিয়েছে। কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এ বাধা কোনো কাজে আসবে না। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, আমরা পুলিশ বাহিনীর সদস্যদের বলবো আপনারা জনগণের, সরকারের নয়। তাই জনগণের দাবি আদায়ে বাধা দেবেন না।

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।