দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর রামপুরায় বেপরোয়া রমজান পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আলী হোসেন তালুকদার (৩৩)।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, রামপুরায় রমজান বাসচাপায় আলী হোসেন তালুকদার নামের একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর চালায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।
এফএইচ/