• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

রাজধানীতে অফিস পার্টিতে মদ্যপানে প্রাণ গেলো তরুণীর, গ্রেপ্তার ৪

দেশ টিভি ডেস্ক
  ১৮ জুন ২০২৩, ০৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ‘থিংকিং ক্র্যাফট’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে মদ্যপানে প্রাণ গেলো এক তরুণীর। নিহতের নাম মাহফুজা খাতুন (২২)। তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স কলেজে টেক্সটাইল বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি ওই প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন। লালমাটিয়াতেই একটি ছাত্রী হোস্টেলে থাকতেন ওই শিক্ষার্থী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় শনিবার (১৭ জুন) তরুণীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করলে ‘থিংকিং ক্র্যাফট’র মালিক সাফওয়ান বিন মোয়াজ্জেমসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে দুজন নারী সহকর্মীও রয়েছেন। শনিবার রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তরুণী যে প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন, সেটির বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল গত বৃহস্পতিবার। এ উপলক্ষে রাতে অফিস পার্টি ছিল। সেখানে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি মদও ছিল। ওই তরুণী মদ্যপান করেছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন। পার্টি শেষে শুক্রবার ভোরে হোস্টেলে ফেরেন ওই তরুণী। কিন্তু কিছু সময় পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা বিভিন্নভাবে তাকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শুক্রবার রাতেই মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ওসি আজাদ। তিনি বলেন, কী কারণে মৃত্যু হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছিল কি না, সে ব্যাপারে জানতে মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় তরুণীর বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি তুরাজ, সাফয়ান বিন মোয়াজ্জেম, মো. রানা, ঐশী, অমি চক্রবর্তী, তানজিলা জান্নাত ও তানজু নামে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীদের আসামি করেছেন। পরে পুলিশ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করে এবং আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে।

প্রতিষ্ঠানটির আরও তিনজন মালিক রয়েছেন, যারা এ ঘটনার পর থেকে পলাতক।

  • মোহাম্মদপুর
  • তরুণী
  • মৃত্যু
  • মদ
  • মামলা
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
থার্টি ফার্স্টে তরুণ-তরুণীদের প্রতি শায়খ আহমাদুল্লাহর আহ্বান
থার্টি ফার্স্টে তরুণ-তরুণীদের প্রতি শায়খ আহমাদুল্লাহর আহ্বান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।