দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা যারা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জামায়াত আমির আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যা মানুষকে কষ্ট হচ্ছে সেটাকে কিভাবে লাঘব এব দব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আনতে কি পদক্ষেপ নেওয়া যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে । এছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
এফএইচ