• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

রাজধানীতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী মোটর প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
  ১৩ মে ২০২৪, ১৮:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) -এর আয়োজনে নতুন গাড়ি, মোটরসাইকেল, আনুষঙ্গিক যন্ত্রাংশসহ নানা রকম অটোমোবাইল পণ্য নিয়ে শুরু হচ্ছে ‘১৭তম ঢাকা মোটর শো-২০২৪’।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনের এ প্রদর্শনী শুরু হবে ২৩ মে, চলবে ২৫ মে পর্যন্ত। এসময় একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে ৮ম ঢাকা বাইক শো ২০২৪, ৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪ ও ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪।

অন্যদিকে ‘সেমস-গ্লোবাল’ এবং ‘বাংলাদেশ মোটর স্পোর্টস’ -এর সহ-আয়োজনে আগামী ২৩ মে প্রথমবারের মতো আয়োজন করা হবে মোটর বাইক প্রতিযোগিতা ‘১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪’। একইসঙ্গে, ২৫ মে অনুষ্ঠিত হবে ‘৪র্থ র‍্যালিক্রস চ্যাম্পিয়নশিপ-২০২৪’। প্রতিযোগিতাটি বাংলাদেশের একমাত্র মোটর স্পোর্টস, যা অফ-রোড রেসট্র্যাক সম্পর্কিত একটি জমকালো প্রতিযোগিতা।

সোমবার (১৩ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে প্রদর্শনীগুলোর আয়োজন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস এস সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস।

ঢাকা মোটর শো এবং সংশ্লিষ্ট প্রদর্শনীগুলোর মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে জানিয়ে মেহেরুন এন ইসলাম বলেন, বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন এবং মোটর স্পোর্টস সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে প্রদর্শনীগুলোর সহায়ক ভূমিকা পালন করবে।

ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুসঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী মন্তব্য করে মেহেরুন এন ইসলাম বলেন, যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

একই সময়ে অনুষ্ঠিতব্য ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’, ‘ঢাকা অটোপার্টস শো’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’তে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্রান্ডের গাড়ি ও বাইক। প্রদর্শনীতে বাংলাদেশে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বৈদ্যুতিক যান (ইভি- ইলেকট্রিক ভেহিকল)।

মেহেরুন এন ইসলাম আরও বলেন, ঢাকা বাইক শো বাংলাদেশের মোটরসাইকেল, স্কুটার, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন এবং আনুষাঙ্গিক যন্ত্রাংশগুলোর বৃহৎ প্রদর্শনী। যা সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজারকে ক্রম প্রসারিত করতে ভূমিকা পালন করছে।

ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের বাণিজ্যিক যানবাহন শিল্পের বড় প্রদর্শনী যা বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির উৎপাদন, বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ঢাকা অটোপার্টস শো বাংলাদেশের একমাত্র বৃহত্তম আন্তর্জাতিক গাড়ি এবং অটো কম্পোনেন্ট প্রদর্শনী। এটি অটোকম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন নতুন মডেল উপস্থাপন করার জন্য বিশ্বব্যাপী সমাদৃত অটো-কম্পোনেন্ট ব্যবসার একটি প্লাটফর্ম।

ডিপি/

  • মোটর প্রদর্শনী
  • অটোমোবাইল
  • বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার
এ সম্পর্কিত আরও খবর
যমুনা গ্রুপে নিয়োগ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
যমুনা গ্রুপে নিয়োগ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
যমুনা গ্রুপে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
যমুনা গ্রুপে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকাসহ ১১ জেলায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ
ঢাকাসহ ১১ জেলায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ
এসএসসি পাসেই যমুনা গ্রুপে চাকরি
এসএসসি পাসেই যমুনা গ্রুপে চাকরি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।