দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর শনির আখড়া, সূত্রাপুর, পোস্তগোলা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয় পাশের জেলা নারায়ণগঞ্জেও। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে।
বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে বৃষ্টি নামে।
এদিকে আবহাওয়া অফিস জানায়- মে মাসেও তাপপ্রবাহের ধারা অব্যাহত থাকতে পারে। যদিও তাপপ্রবাহের পাশাপাশি বজ্র ও শিলাবৃষ্টির সঙ্গে তীব্র কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে তারা। সেখানে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা করা হয়।
আজ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সই করা একমাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মে মাস জুড়ে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, এ মাসে দেশে তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
আর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
জেডএ