দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বনশ্রীতে টেকপাড়া এলাকায় রাস্তার জায়গা দখল করে র্যাম্প নির্মাণ ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।
রোববার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, বনশ্রী টেকপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়েছে। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে নেওয়া হয় মুচলেকা। এছাড়াও কয়েকটি ভবন মালিক রাস্তায় জায়গা দখল করে র্যাম্প নির্মাণ করার তাৎক্ষণিকভাবে তা অপসারণ করা হয়।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, সহকারী অথরাইজড অফিসার প্রকৌশলী সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, বিশ্বজিৎ সিংহ।
এও