দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে খতনা করাতে গিয়ে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসককে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে হাতিরঝিল থানা পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রুহুল আমিন রিমান্ড চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুরে জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেলের সব ধরনের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়ে নোটিশ ঝুলিয়ে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেএস হাসপাতালের সব কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নাতে খৎনার জন্য এনেস্থেশিয়া দেওয়া হয় শিশুটিকে। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে শিশুটি।
এ ঘটনায় তার বাবা ফখরুল ইসলাম ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন মামলা দয়ের করেছেন।
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আরেক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। ৫ বছরের আয়ানেরও অ্যানেসথেশিয়া দেওয়ার পর জ্ঞান ফেরেনি। সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এফএইচ