দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (বিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে একটি ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দেওয়ায় চলাচল বন্ধ হয়।
প্রসঙ্গত, বুধবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে পড়ায় মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর চালু হয়েছিল মেট্রো চলাচল।
জেডএ