দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল জামে মসজিদের নির্মাণাধীন ভবনের ৭ তলা থেকে পড়ে মো. আশিকুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন মসজিদের খাদেম মো. বেলাল জানান, মো. আশিকুর রহমান আমাদের মসজিদে রাজমিস্ত্রির কাজ করতেন। রাতের দিকে কাজ করার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
কে