দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার অবরোধ চলছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি শেষ হবে বুধবার সন্ধ্যায়।
অন্যান্য দিনের তুলনায় আজ সকাল থেকেই রাজধানী ঢাকায় যান চলাচল কম। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও হাতে গোনা।
রাজধানীর গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে দূরের জেলাগুলোয় যাওয়ার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। পরিবহন মালিকরা জানায়, যাত্রী আছে তবে অনেক কম। তাই কাউন্টার খুললেও কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না।
প্রসঙ্গত, রোববার (১০ ডিসেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জেডএ