দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর) বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনেরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অন্তর্ভুক্তিতে কমিউনিটিভিত্তিক পুনর্বাসন (সিবিআর)’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।
দাতা সংস্থা লিলিয়ান ফান্ডসের সহযোগিতায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আসন্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস সামনে রেখে আয়োজিত কর্মশালায় অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বক্তারা।
কৃষি থেকে রপ্তানি সব খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানান কর্মশালায় অংশ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিরা। এ সময় তাঁরা নিজেদের বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে সিবিআর কার্যক্রম ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন উন্নয়নকর্মীরা।
কর্মশালায় সিরডাপের সদস্যভুক্ত দেশগুলোতে সিবিআর পদ্ধতির বাস্তবায়ন জোরদার করতে ১০ দফা সুপারিশ তুলে ধরেন সিডিডির কর্মকর্তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর। সভাপতিত্ব করেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী। এ ছাড়া উপস্থিত ছিলেন জাইকার স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আকিরা মুনাকাতা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যুগ্ম পরিচালক ফারুক জোয়ারদারসহ অনেকে।
যে আই