দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মহাখালির তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাজধানীর তিতুমীর কলেজের সামনে যে বাসটি পোড়ানো হয়েছে তার নাম আলিফ পরিবহন। রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, সেখানে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি।
এমজে