দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ থানা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক গণমাধ্যমকে জানান, কারা এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
যে আই