দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুর-১০ নম্বরে সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে তাঁরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল ১০টা থেকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন। পরে শত শত শ্রমিক একত্র হয়ে বেতন বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। সেদিন সকাল ১০টা থেকে তাঁরা সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে অবস্থান নেন। দুই দিনের ব্যবধানে শনিবার আবারও একই এলাকায় সড়ক অবরোধ করলেন তাঁরা।
এমএম/