• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর হাজতির মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
  ২৪ অক্টোবর ২০২৬, ২০:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর মোহাম্মদ মেহেদী হাসান কাজী (১৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন কারারক্ষী। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে বেলা ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

কারারক্ষী মো. সাহাবুল ইসলাম জানান, মেহেদী হাসান কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁকে নতুন ভবনের মেডিসিন বিভাগে রেফার করা হয়। পরে নতুন ভবনের নিচতলায় তিনি হঠাৎ নিস্তেজ হয়ে পড়লে আবার জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন বলেও জানান ওই কারারক্ষী।

কারারক্ষী আরও জানান, মেহেদী হাসান কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। তাঁর হাজতি নম্বর ১০৭১৮/২৬। কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর থানার উত্তর কাজীপাড়া এলাকায়। তিনি ফারুক কাজীর ছেলে।

মেহেদীর ভাই সাঈদ কাজী জানান, তাঁর ভাই এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রায় সাত মাস আগে কামরাঙ্গীরচর এলাকায় একটি ধর্ষণ মামলায় তাঁকে আসামি করা হয়। পরিবারের দাবি, মামলাটি ষড়যন্ত্রমূলক। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সাঈদ কাজী বলেন, “আজ কারাগারে আমার ভাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। আমরা ছয় ভাই ও এক বোন।”

আরও পড়ুন

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকার যেসব এলাকায় শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

এদিকে মেহেদীর মৃত্যুর পর হাসপাতালের জরুরি বিভাগে মরদেহ নেওয়া নিয়ে স্বজনদের সঙ্গে কারারক্ষী ও আনসার সদস্যদের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • কেন্দ্রীয় কারাগার
  • ডেঙ্গু
  • হাজতির মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর
ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: চট্টগ্রাম জেলা প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: চট্টগ্রাম জেলা প্রশাসক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নিভল আরও ৩ প্রাণ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নিভল আরও ৩ প্রাণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X