দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১৯৭ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ১ টি চাপাতি, ১ টি কাটার, ১৩২ টি মোবাইল, ১ টি ট্রাক, ১টি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কেএম