দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকার একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর চার টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) পুলিশ ওই বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী দুলালকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে কি না-তা খতিয়ে দেখছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কেএম