দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৫ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কে