দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের লোকজনের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উচ্ছেদ অভিযান পরবর্তী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিদের ‘ফ্যাসিবাদের দোসরদের’ ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে।
শফিকুল ইসলাম খান আরও বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকদের ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া পরিকল্পিতভাবে মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পুলিশ ও ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে অনেককে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হচ্ছে এবং এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায় আজকের ঘটনায় সেটি প্রমাণ হয়েছে।
ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, আমি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ডাইরেক্ট অ্যাকশন চলবে।
যে আই