দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী তুরাগের প্রিয়াংকা রানওয়ে সিটির একটি বাসা থেকে ৩৭৫ পিস ইয়াবাট্যাবলেটসহ মাদক কারবারি তুহিন মাহামুদ (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় দিয়াবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রওশন জামান ও এএসআই শেখ মসিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বাউনিয়া বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, তুরাগ থানাধীন খানটেক, প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের এক বাসায় একজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করছেন। পরে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আসামী তুহিন মাহামুদ (৩৯)-কে আটক করা হয়।
অভিযানের বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ওই ব্যক্তির ভাড়া বাসার মাস্টার বেডরুমের ওয়্যারড্রবের উপরের ড্রয়ার তল্লাশি করে দুইটি নীল রংয়ের জিপার ব্যাগে রক্ষিত হালকা গোলাপী রংয়ের ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে থানায় নিয়ে আসা হয়। তুহিন দীর্ঘদিন যাবৎ তুরাগ থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানান। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুহিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কেএম