দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষক প্রার্থীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন।
এর আগে সকালে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে রোববার সমাবেশ করার ঘোষণা দেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
আন্দোলনকারীরা ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছেন। প্ল্যাটফর্মটির দাবি, ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের যাচাই কার্যক্রমে অন্তত দুই হাজার প্রার্থীর নিয়োগপত্র এখনো ইস্যু করা হয়নি।
নিয়োগপত্র দ্রুত দেওয়ার দাবিতে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এমএম/