দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হাতিরঝিল থানা এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব আমাদের এলাকায় অবস্থান করছেন। পরে আমরা সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করি।
গ্রেপ্তারের পর সোহরাবকে হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
কে