Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
ঈদ উপলক্ষে দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা
১১ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 11:42 BST, February  09, 2010
রাবি’তে সিট বরাদ্দ নিয়ে রাতভর শিবিরের তাণ্ডব

ছাত্রলীগের ১ কর্মীকে কুপিয়ে হত্যা, ৪ জনের পায়ের রগ কর্তন

আতঙ্কে হল ছাড়ছে সাধারণ শিক্ষার্থীরা
Email
Print
Next

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার গভীর রাতে ইসলামী ছাত্রশিবিরের ক্যাডাররা ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ছাত্রলীগের আরও ৩০ কর্মী আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের চার জনের পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো কিছু না জানালেও আতঙ্কে হল ছেড়ে যাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীরা। 

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, হলে সিট বরাদ্দকে কেন্দ্র করে সোমবার রাতে শিবির ক্যাডাররা রাবি’র শাহ মখ্দুম হল থেকে গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফারুককে টেনে হিঁচড়ে টিভি রুমে নিয়ে যায়। সেখানে তাকে উপুর্যপরি কোপাতে থাকে। পুরো টিভি রুম রক্তে ভরে যায়। এক পর্যায়ে সে মারা গেলে তার লাশ সৈয়দ আমির আলী হলের পাশের সেফটি ট্যাংকিতে ফেলে রাখে। পরে মঙ্গলবার সকালে সেখান থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ফারুকের বাড়ি জয়পুরহাটে।

সংবাদদাতা আরও জানিয়েছেন, হলে সিট বরাদ্দকে কেন্দ্র করে সোমবার রাত ৮টার দিকে শিবির ক্যাডারদের হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত হন। এরপর ক্যাম্পাসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ৯ জন ও হাবিবুর রহমান হল থেকে একজন শিবির ক্যাডারকে আটক করে পুলিশ।

রাত সাড়ে ১২টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এরপরই আগ্নেয়াস্ত্র, বোমা, চাইনিজ কুড়ালসহ দেশি-বিদেশি অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেহেরচণ্ডি গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে শিবির ক্যাডাররা। শহীদ সোহরাওয়ার্দী ও নবাব আব্দুল লতিফ হলের সামনে পুলিশের উপর গুলি ও বোমা হামলা চালায় তারা। বোমা ও গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। অনেকে রাতেই ক্যাম্পাস থেকে পালিয়ে যান।

শিবিরের তাণ্ডবে পুলিশ পিছু হটলে প্রথমে শাহ মখদুম হল, এরপর আমীর আলী, হাবিবুর রহমান ও বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ কর্মীদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে শিবির কর্মীরা। এ সময় আমীর আলী হলের ছাত্রলীগ কর্মী রুহুল আমীন ও জনি এবং হাবিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী বাদশার পায়ের রগ কেটে দেয় তারা। এর আগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় আরেক ছাত্রলীগ কর্মী ও ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফিরোজের পায়ের রগ কেটে রাস্তার পাশে ফেলে রাখে।

পরে রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে মিছিল করে মহড়া দিয়ে বেরিয়ে যায় শিবির কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সবার মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আমাদের রাজশাহী সংবাদদাতা।

এদিকে, মঙ্গলবার সকালে ক্যাম্পাস থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। এখনো সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রস্তুত শোলাকিয়া
জুমাতুল বিদা পালিত
প্রথম দিনের বিষয় ‘প্রেম’
মধ্যপ্রাচ্যেসহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ঈদ পালিত
চাঁদাবাজিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দেয়া হয়েছে: আইজি
ঝামেলাহীন ঘরে ফেরা যাত্রীদের চোখে-মুখে তৃপ্তি
মাওয়া-কাওড়াকান্দি রুটে মানুষের দুর্ভোগ
সাভারে আগুনে আহত ৭
খিলগাঁওয়ে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert