Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
ঈদ উপলক্ষে দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা
১১ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 19:35 BST, February  08, 2010

১৮টি স্বর্ণ জিতে এখনও ৩য় স্থানে বাংলাদেশ

Email
Print
Next

এসএ গেমসে সোমবার আরো ৪টি স্বর্ণ পেয়েছে বাংলাদেশ। ফুটবল ও বক্সিং থেকে ২টি এবং উশু থেকে এসেছে আরো ১টি স্বর্ণ।

সবমিলিয়ে ১৮টি স্বর্ণ জিতলেও বাংলাদেশের অবস্থান তৃতীয়।

এছাড়া বক্সিংয়ে স্বর্ণজয়ের মাধ্যমে এই ডিসিপ্লিনে দেশের মাটিতে স্বর্ণজয়ের রেকর্ড ধরে রাখলো বাংলাদেশ। এর আগে ’৮৫ ও ’৯৩ সালে মাত্র ১টি স্বর্ণ পেলেও এবার ২টি আলাদা ইভেন্টে স্বর্ণ জয়ের দুর্লভ কৃতিত্ব গড়েছেন স্বাগতিক বক্সাররা।

এর আগে বাংলাদেশ দু’বার দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের আয়োজক ছিলো। ’৮৫-তে গেমসের দ্বিতীয় আসরে বক্সিং ইভেন্টে স্বর্ণ জিতে রীতিমতো হৈ চৈ ফেলে দেন মোশারফ হোসেন।

পরে ’৯৩-তে বক্সিং রিংয়ে ঝড় তুলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বর্ণ জয়ের উচ্ছ্বাসে ভাসান মোজাম্মেল হক। সেবারও গেমসের আয়োজক ছিল বাংলাদেশ।

বক্সিংয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সেই ছিলো সেরা অর্জন। আবার ১৭ বছর পর ঘরের মাঠে সোহেল-রহিমদের জয়-জয়কার। ৬০ কেজি ওজন শ্রেণীতে নেপালের অজিত গুরুকে ভূপাতিত করে বক্সিং থেকে এবারের আসরের প্রথম স্বর্ণ জিতে নেন জুয়েল আহমেদ জনি।

তবে আরচারি, অ্যাথলেটিক্স, সাঁতারে বাংলাদেশের ব্যর্থতার মাঝে এক পশলা আনন্দের উপলক্ষ ছিলো বক্সিং স্টেডিয়াম।

দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব-মানবীর খেতাব গেছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ঘরে। ১০০ মিটার দৌড়ে শ্রীলঙ্কার সিহান সায়েরুওয়ান ১০.৪৬ মিনিটে স্বর্ণ জয় করেন। আর নারীদের বিভাগে পাকিস্তানের নাসিম নাহিদ ১১.৮১ মিনিটে জয় করেন।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রস্তুত শোলাকিয়া
জুমাতুল বিদা পালিত
প্রথম দিনের বিষয় ‘প্রেম’
মধ্যপ্রাচ্যেসহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ঈদ পালিত
চাঁদাবাজিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দেয়া হয়েছে: আইজি
ঝামেলাহীন ঘরে ফেরা যাত্রীদের চোখে-মুখে তৃপ্তি
মাওয়া-কাওড়াকান্দি রুটে মানুষের দুর্ভোগ
সাভারে আগুনে আহত ৭
খিলগাঁওয়ে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert